নতুন ছবিতে কাজ না করলেও কোনো কষ্ট থাকবে না : ফারিণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন ছবিতে কাজ না করলেও কোনো কষ্ট থাকবে না : ফারিণ
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



নতুন ছবিতে কাজ না করলেও কোনো কষ্ট থাকবে না : ফারিণ

টিভি নাটকের এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন কলকাতাতেও। অভিনয়ে নৈপুণ্যতার কারণে ইতোমধ্যে দুই বাংলাতেই প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

৩ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত ছবি ‘আরও এক পৃথিবী’। এটি পরিচালনা করেছেন নির্মাতা অতনু ঘোষ। আর এই ছবির প্রচারণায় এ মাসের শুরুতে কলকাতায় পাড়ি জমান ফারিণ।

ওটিটিতে অভিনেত্রীর কাজ দেখে মুগ্ধ হয়েছেন কলকাতার অনেক নির্মাতাই। এমনকি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাবও দিয়েছেন তাকে। সেখানে প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে নিজের ছবিও দেখেছেন ফারিণ।

তিনি বলেন, যারা এই ছবিটি দেখেছেন তাদের মধ্যে সবাই আমার কাজ দেখে খুশি। বলা যায়, প্রত্যাশার চেয়ে অনেক বেশিই পেয়েছি আমি।

এই ছবির মাধ্যমে অভিনেত্রীর জন্য ভালো অভিষেক হয়েছে। তাই আগামীতে নতুন কোনো ছবিতে কাজ না করলেও কোনো কষ্ট থাকবে না বলে জানিয়েছেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, বাংলাদেশি ছবির প্রস্তাবও আসে। তবে আমি ভালো কাজ করতে চাই। কারণ, কাজের সংখ্যা বাড়াতে গিয়ে স্রোতের সঙ্গে তাল মিলাতে চাই না আমি। ভালো গল্প ও চরিত্রে ছবিতে কাজ করতে চাই। ধীরে ধীরে হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে এ বছর আরেকটি কাজের ঘোষণা আসতে পারে। ইতোমধ্যে মিটিংও হয়েছে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৪৭   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মার্কিন রাষ্ট্রদূতের রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন
সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
বিয়ের আসরে পাশেই ছিলেন আমিরের ৩ সন্তান ও গৌরীর পুত্র
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী
পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ