এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩



এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

চলতি বছরের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ৩০ এপ্রিল থেকে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ মে পর্যন্ত।

এ বছর প্রতি বিষয়ে তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই। পরীক্ষার্থীরা চাইলে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

চলতি বছর এসএসসি পরীক্ষায় ২০ লাখের মত শিক্ষার্থী অংশ নিতে পারেন। তবে সংখ্যাটি এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সাল থেকে এসএসসি ও এইচএসসি পূর্বের নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৩৫   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ডিএসসিসিতে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ - স্পীকার
জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে দেশ-বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ