সুপ্রিমকোর্টে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত

প্রথম পাতা » আইন আদালত » সুপ্রিমকোর্টে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩



সুপ্রিমকোর্টে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত

সুপ্রমিকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেকমন্ত্রী ও সদ্য নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা আজ দুপুর সাড়ে ১২টায় সুপ্রমিকোর্টে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজউদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল, সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, এটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তাগণ, সুপ্রিমকোর্টের সিনিয়র এডভোকেট, সুপ্রমিকোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, সুপ্রমিকোর্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিপুলসংখ্যক আইনজীবীসহ মরহুমের শুভাকাক্সক্ষীগণ অংশ নেন।
ব্যারিস্টার নাজমুল হুদা রোববার ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকার দোহারের শাহীনপুকুরের নিজ বাড়ীতে শেষ জানাজা পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) থেকে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাকালীন নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যও ছিলেন। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন।
এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েন নাজমুল হুদা। পরে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল করেন।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৩৪   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
শিশু ফাহিমা হত্যা মামলার আসামি জাকিরের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
নারায়ণগঞ্জে নারী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ