ভোলার লালমোহনে দু’টি একাডেমিক ভবনের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলার লালমোহনে দু’টি একাডেমিক ভবনের উদ্বোধন
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩



ভোলার লালমোহনে দু’টি একাডেমিক ভবনের উদ্বোধন

জেলার লালমোহন উপজেলায় আজ ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে দু’টি একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের ভবন দু’টি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন দু’টির নির্মাণ কাজ বাস্তবায়ন করে।
এ সময় সংসদ সদস্য শাওন বলেন, শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় আসে তখনই সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হয়। ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করার পর থেকে সারাদেশে স্কুল, কলেজ ও মাদ্রাসার নিত্য নতুন ভবন নির্মিত হচ্ছে। সুন্দর মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে। উন্নয়ন হচ্ছে শিক্ষারমান।
পরে শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি শাওন। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন এমপি শাওন।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫১   ৪৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদেরই আগুন দিয়ে নিজেরাই প্রতিবাদ করত - মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশ ছাড়ার সময় ডিবি পুলিশের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ