নারী ফুটবলাররা এক সময় আন্তর্জাতিক অঙ্গনে ভালো করবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারী ফুটবলাররা এক সময় আন্তর্জাতিক অঙ্গনে ভালো করবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩



নারী ফুটবলাররা এক সময় আন্তর্জাতিক অঙ্গনে ভালো করবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নারী ফুটবলাররা একসময় আন্তর্জাতিক অঙ্গনে অনেক ভালো করবে।
তিনি বলেন, আগে নারীদের খেলাধুলায় তেমন উৎসাহ দেয়া হতো না। এখন তারা আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন খেলাধুলা করছে। প্রমিলা ফুটবলাররা এশিয়াতে ভালো অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আজ সোমবার দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (সেতাবগঞ্জ বড় মাঠ) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রাইমারী স্কুল পর্যায়ে অনেক প্রতিযোগিতা হচ্ছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট বেশ জনপ্রিয় হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র আসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০:০০:২৮   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খুব শিগগিরই পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ