নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলী
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩



নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলী

আজ মহান অমর একুশে ফেব্রুয়ারি,
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার(এসপি) গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার) কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের শেষে তারা দুজন উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে রাত ১১টা ৫৪ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। শহীদ মিনারে পৌঁছালে জেলা প্রশাসনের সদস্য, এবং বিশিষ্টজনরা তাকে স্বাগত জানান। এরপর ১১টা ৫৬ মিনিটের দিকে শহীদ মিনারে আসেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে তাঁকেও স্বাগত জানান। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার একসাথে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে সর্বস্তরের জনগণ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন

বাংলাদেশ সময়: ১৪:১৩:০৮   ৫৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ