বিশ্বে করোনায় আরও ৩৭২ জনের মৃত্যু, আক্রান্ত বেড়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৩৭২ জনের মৃত্যু, আক্রান্ত বেড়েছে
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় আরও ৩৭২ জনের মৃত্যু, আক্রান্ত বেড়েছে

করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৯২ জন। গত দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৬৬ জন এবং আক্রান্ত বেড়েছে প্রায় ৪০ হাজার।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৮৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৮০ জন এবং মারা গেছেন ৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৭৭ জন এবং মারা গেছেন ৩৮ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৫৩ জন এবং মারা গেছেন ৪৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৫৭২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯১ হাজার ৭০ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ১৩ লাখ ২৯ হাজার ৫৫৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ৮:৪২:০৭   ৫৩৬ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ