বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ জেলা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলা বিশ্বময় একটি গর্বিত ভাষা। আমাদের এখন লক্ষ্য, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। যারা ভাষার বিকৃতি ঘটায়, সংস্কৃতি বিভক্ত করতে চায় সে অপশক্তি ও অপশক্তির পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, একটি পক্ষ আছে যারা বলে আমরা বাংলাদেশি। কিন্তু যারা আমাদের প্রাণের ভাষার ওপর হিংস্র থাবা দিয়েছিল, সংস্কৃতি বদলাতে চেয়েছিল; তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। তারা পাঠ্যপুস্তক নিয়ে প্রশ্ন তোলে, ভাষা নিয়ে প্রশ্ন তোলে, বিএনপির ছায়াতলে থেকে তারা দেশে বিভ্রান্তি ছড়াতে চায়।

তিনি বলেন, পাকিস্তানিরা আমাদেরকে রাজনৈতিকভাবে বিভক্ত করলেও তারা আমাদের ভাষাকে বিভক্ত করতে পারেনি। আমাদের হৃদয়, কৃষ্টি, সংস্কৃতিকে বিভক্ত করতে পারেনি। অথচ কলকাতা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। আমাদের ভাষা দিবসে তাদের শ্রদ্ধা দেখে অভিভূত হই। অনেকেই এদিনে বাংলাদেশে এসেছেন।

দুদিনব্যাপী এ সাহিত্য উৎসবে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনসহ বাংলাদেশ ও ভারতের কবি-সাহিত্যিকরা।

বাংলাদেশ সময়: ১৫:১৪:১৩   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ