বাগেরহাটে অস্ত্রসহ ৪ বনদস্যু আটক

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে অস্ত্রসহ ৪ বনদস্যু আটক
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



বাগেরহাটে অস্ত্রসহ ৪ বনদস্যু আটক

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী সংল্গন সূর্যমুখী খাল থেকে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দাা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ বনদস্যুকে আটক করা করেছে।
আটকরা হলো, রামপাল উপজেলার আাড়–য়াডাঙ্গার বাসিন্দা মৃত আহাদ আলীর ছেলে মোঃ ফজলু শেখ (৪২), শিকিরডাঙ্গা এলাকার মোঃ মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেডিখালীর মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল(৪০) ও জিগিরমোল্লা­ এলাকার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ (৩২)। এদের মধ্যে ফজলু শেখ ও মজনু শেখ আত্মসমর্পনকৃত দস্যু
সুন্দরবন থেকে আটক চার বনদস্যু ফজলু বাহিনীর সদস্য। এদের প্রধান মোঃ ফজলু শেখ (৪২) দস্যুতা ছেড়ে সরকারের আহবানে আত্মসমর্পন করেছিলেন। কিন্তু আবারও তিনি সুন্দরবনে সুন্দরবনে দস্যুতা শুরু করে। তার বাহিনীতে ৫জন সদস্য মধ্যে চারজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। অন্যজনকেও আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার বিকেলে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার কেএম আরিফুল হক। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, মোঃ রাসেলুর রহমান, পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলমসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদের কাছ থেকে ১টি কাঠের পুরাতন ডিঙ্গি নৌকা, ১টি দেশী তৈরি একনলা বন্দুক, ১টি দেশী তৈরি ওয়ান সুটার গান, ৭টি সীসার কার্তুজ, ২টি কাঠের বাটসহ রামদা, ২টি লোহার হাতুড়ী, ১টি লোহার পাইপ, ৪টি টর্চ লাইট, ৪টি পুরাতন সুতি চেকের গামছা, ১০ টুকরা নাইলনের রশি, ২টি স্কচ টেপ, ৪টি বিভিন্ন সাইজের গাছের ডালের লাঠি, ২টি মানকি টুপি জব্দ করেছে পুলিশ।
আটকদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে মোংলা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ সুপার বলেন, বনদস্যু ফজলু শেখ আত্মসমর্পনকৃত দস্যু হিসেবে পুনর্বাসনের জন্য সরকারি সহযোগিতা পেয়েছন। এরপরেও সে দস্যুতার সাথে লিপ্ত হয়েছে। ফজলু বাহিনীর অন্য যে সদস্য রয়েছে, তাকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক দস্যুরা কি বরগুনার জেলে অপহরণের সাথে জড়িত কিনা এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, আটক জেলেদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া আদালতের কাছে আটক দের রিমান্ড আবেদন করা হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে, নানা আইনি প্রক্রিয়াা রযেছে। সেসব আইনি প্রক্রিয়া া সম্পন্ন হলে আরও তথ্য পাওয়া যাবে বলে জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৫০   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ