নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ৪টিতে, এনসিপি ১টি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ৪টিতে, এনসিপি ১টি
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬



নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ৪টিতে, এনসিপি ১টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের চারটিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চার প্রার্থী। একটি আসনে বিএনপি জোটের প্রার্থীকে পেছনে ফেলেছেন ইসলামী ও সমমনা দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী।

রিটার্নি কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবির এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন ও নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম।

তাদের মধ্যে আল আমিন এনসিপির প্রার্থী এবং বাকিরা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এর আগে রিটার্নি কর্মকর্তা জানিয়েছিলেন এ জেলার পাঁচটি সংসদীয় আসনে ৫৫ শতাংশেরও বেশি ভোট পড়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেলায় পাঁচটি আসনের বিপরীতে ৪৮ জন প্রার্থী ছিলেন। চারটি আসনে বিএনপি প্রার্থী দিয়ে একটি শরিক দলকে ছেড়ে দিয়েছিল। কিন্তু প্রতিটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল।

সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে। সাবেক দুই বিএনপি নেতা স্বতন্ত্র এবং আরেকজন নতুন নিবন্ধিত বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী হন। বিএনপির ভোট একাধিকভাগে ভাগ হওয়ায় আসনটি হাতছাড়া হয় বিএনপির। যদিও আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামীকে ছেড়ে দিয়েছিল তারা।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:১০   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ