অকালেই চলে গেলেন অভিনেত্রী সুবি সুরেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অকালেই চলে গেলেন অভিনেত্রী সুবি সুরেশ
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



অকালেই চলে গেলেন অভিনেত্রী সুবি সুরেশ

ভারতের জনপ্রিয় অভিনেত্রী, কমেডিয়ান ও টিভি উপস্থাপক সুবি সুরেশ মারা গেছেন। তিনি লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে দেশটির কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৪২ বছর।

টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন সুবি সুরেশ। পরে তিনি কৌতুক অভিনেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। এ ছাড়া তিনি মালায়ালাম চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেও সুনাম কুড়িয়ে ছিলেন।

কোচি কলাভবনের মাধ্যমে কর্মজীবন শুরু করেন সুবি। তিনি মঞ্চ কৌতুক অভিনেত্রীও হিসেবেও সুপরিচিত ছিলেন। এশিয়ানেট টিভির বিখ্যাত মালায়ালাম কমেডি শো ‘সিনেমালা’ দিয়ে টিভি উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু হয় সুবির। পরে তিনি সূর্য টিভিতে শিশুদের অনুষ্ঠান ‘কুট্টিপাট্টলামে’ উপস্থাপনা করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

২০০৬ সালে রাজসেনন পরিচালিত ‘কনাকা সিংহাসনম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন সুবি সুরেশ। পরে তিনি ‘হ্যাপি হাজব্যান্ডস’, ‘এলসাম্মা এনা আঙ্কুট্টি’র মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

ভারতের কেরালার কোচি শহরের এর্নাকুলাম জেলার থ্রিপুনিথুরাতে জন্মগ্রহণ করেছিলেন সুবি সুকেশ। ছোটবেলা থেকেই তিনি স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশ নিতেন। সুবি তার বাবা-মা, ভাই ও অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০৮   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ