সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে শিল্প বিপ্লবের সম্ভাবনা কাজে লাগাতে হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে শিল্প বিপ্লবের সম্ভাবনা কাজে লাগাতে হবে
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে শিল্প বিপ্লবের সম্ভাবনা কাজে লাগাতে হবে

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের সামনে বিভিন্ন রকমের বাস্তবতা তুলে ধরেছে। এসডিজি লক্ষ্যমাত্রা ২০৩০, ভিশন-২০৪১ এর সফল বাস্তবায়ন ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে স্কুল-কলেজ এমনকি প্রান্তিক পর্যায়ের মানুষদের অবহিত ও সচেতন করতে হবে। মানুষ যখন জানবে তখন এর প্রতি মানুষের আগ্রহ জন্মাবে। ফলে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে পারবে।

তিনি বলেন, শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে যেমন- অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী তৈরি করা ও পরিবেশ সংরক্ষণ। এজন্য প্রয়োজন ব্যাপকহারে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ।

জাহিদ ফারুক বলেন, এখন থেকেই একটি সু-পরিকল্পনার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব ও গড়তে পারব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১৬   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে — খাদ্যমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
সালথায় ডোবায় মিলল বেড়াতে আসা শিশুর মরদেহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ