রমেক হাসপাতালের বার্ন ইউনিটে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমেক হাসপাতালের বার্ন ইউনিটে আগুন
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



রমেক হাসপাতালের বার্ন ইউনিটে আগুন

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে এসিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক রোগীদের সরিয়ে ফেলা হয়। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি আগুন লাগার ঘটনা নয় বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী।
হাসপাতাল ও রোগী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রমেকের বার্ন ইউনিটের ড্রেসিং রুমের এসি সংযুক্ত প্লাগে আগুন লাগে।

তাৎক্ষণিকভাবে সেখানকার সব রোগীকে নিরাপদে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের দায়িত্বরত নার্স রুকাইয়া আক্তার কেয়া বলেন, রোগীদের ড্রেসিং করার সময় হঠাৎ এসির সুইচে আগুন ধরে যায়। পরে অন্য নার্সদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই।
এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী জানান, আগুন লাগেনি। প্লাগে (সুইচ) স্পার্ক থেকে একটু ধোয়া ছড়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আমরা প্লাগটা পরিবর্তন করে দিয়েছি। এতে কোনো সমস্যা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, সেই সঙ্গে সেখানে বিদ্যুৎ চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৫:২৯   ৪১৪ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ