শেখ হাসিনার হাতেই দেশের সকল উন্নয়ন হয়েছে - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার হাতেই দেশের সকল উন্নয়ন হয়েছে - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



শেখ হাসিনার হাতেই দেশের সকল উন্নয়ন হয়েছে - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় ছিলো তারা দেশের উন্নয়ন করেনি। নিজেদের আখের গুছিয়েছে। শেখ হাসিনার হাতেই দেশের সকল উন্নয়ন হয়েছে।

প্রতিমন্ত্রী আজ নেত্রকোনা সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবা রহমান খান শেফালী এমপি, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিক প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, আজ দেশের যে ঈর্ষণীয় উন্নয়ন তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে। প্রতিবেশী দেশসমূহের অর্থনীতি যখন বেসামাল, বাংলাদেশ তখনও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, সামনের নির্বাচনে যেই নৌকা প্রতীকে নমিনেশন পাবে তার জন্য কাজ করতে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

পরে প্রতিমন্ত্রী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২২:৫৮:১৯   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ