শার্শায় ৪ কেজি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

প্রথম পাতা » খুলনা » শার্শায় ৪ কেজি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



শার্শায় ৪ কেজি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

সুজন প্রতিনিধি যশোর : যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ পিচ স্বর্ণের বার, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ ফেব্রুয়ারি)দুপুরে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে স্বর্ণের চালানটি আটক করে তারা।আটককৃতরা হলেন, শার্শা উপজেলার আমলাই গ্রামের ইয়াকুব আলী ও একই উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্য হাত বদলের জন্য কয়েকজন পাচারকারী একত্রে মিলিত হবে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সাদা রংয়ের একটি প্রিমিও প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের গতি রোধ করতে বলা হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে এসির বস্কের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ পিচ স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে ।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৯   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ