পদচিহ্ন - তারিক টিপু

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদচিহ্ন - তারিক টিপু
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



 

পদচিহ্ন - তারিক টিপু

আমার পথ ফুরিয়ে গেছে
চোরা বালির বুকে,
পদচিহ্ন গেছে মুছে
নব পদের ছাপে….
এক টুকরো রোদ ছুটিলো
কোন্ দুপুরের খোঁজে,
তৃষ্ণার্ত বিকেল জানে
তবু সূর্য জানে না যে;
মনের খোরায় এটেল মাটি
সাদা জলে খেলে,
সোঁদা গন্ধ,ধোঁয়া,কুয়াশায়
বাদুড় ডানা মেলে।
এক্কা দোক্কা,কুথ্ কুথের জীবন
গোল্লাছুটের ধাঁধায়,
বৌচিতে বুড়ি হলো না ছোঁয়া
হঠাৎ পালকি কারা দোলায়!
প্রতীক্ষাতে অপেক্ষাতে
তবু বকের গলা টান,
হেরে গিয়েও সব হারিয়ে
বাবুইয়ের কতো ভান!
এইতো জীবন স্মৃতির পাতায়
হিজল তলার হাট,
ভাষার জন্যে কতো রক্ত
ফুলে ফুলে ভরা মাঠ;
ত্রিশ লাখ প্রাণ ঝরিলো
রক্তে ভেজা স্বাধীনতা,
দয়া,অনুকম্পা হার মানিলো
টুঙ্গিপাড়ার ‘খোকা’ মুক্তিদাতা।
যাচ্ছি চলে অভিমানে
নৌকা বাঁধা নৌকোঘাটায়,
হাসিমুখে নিয়েছি মেনে
যারাই যা কিছু রটায়!
গাধার দল একজোট আজ
গাধাদের জয়গান,
অর্থ,বিত্ত,সম্পদ জোরে
কেনা সব মান-সম্মান।
শুধু বলে যাই
অভিমান ভুলে,
যদি মুজিব হইতে পারি…
আবার আসিবো,
রোদেলা দুপুরে
তৃষার্ত বিকেল যাবো ছাড়ি;
হিজল তলায় জমবে মেলা
নৌকো ঘাটায় গান,
গাধার দল হটবে পিছু
এগিয়ে আসবে প্রাণ।
প্রাণের দোলায় ছুটোছুটি হবে
এক্কা দোক্কার মেলায়,
সালাম বরকতের অ আ মিছিল
গোল্লাছুটের খেলায়।
চোরা বালি ছিহ্ন কোরে
জেগে উঠবে পথ,
আলতো করে আলতা পায়ে
খুৃঁজিস্ জয়রথ।
বাঁশের মাচায় ঘুঙুর বাঁধা
নাচবে বাবুইদল,
মটরশুঁটি ক্ষেতে পাবি পদচিহ্ন
নামবে জয়বাংলার ঢল।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩১   ৫৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ