আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান

প্রথম পাতা » চট্টগ্রাম » আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬



আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্রদ–পাহাড়ের জেলা রাঙ্গামাটিতে বিএনপির বিজয়কে দল ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের সম্মিলিত জয়, আমার দরজা দরজা সকলের জন্য সব সময় খোলা থাকবে উল্লেখ করেছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

শুক্রবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে নেতা–কর্মীদের ফুলেল শুভেচ্ছে সিক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জনবান্ধব রাজনীতির আহ্বান জানিয়ে বিজয়োত্তর সংবর্ধনা অনুষ্ঠানে দীপেন দেওয়ান বলেন, ‘বিএনপি একটি জনবান্ধব দল। আমাদের আচরণও সেই রকম হতে হবে। আমাদের এই জয়টি চ্যালেঞ্জিং জয় ছিল। এখন আমাদের দায়িত্ব বেড়ে গেছে। দলের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এখন থেকে নেতা–কর্মীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সম্প্রীতির রাঙ্গামাটি গড়ে তুলবো। সেজন্য রাঙ্গামাটিবাসী আমাকে সহায়তা করবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দীপু, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

তিনি বলেন, ‘গত ১৭ বছরে যারা হামলা–মামলার শিকার হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দীপেন দেওয়ান বলেন, বিএনপির যে সব নিঃস্ব পরিবার রয়েছে, তাদের পাশে দাঁড়ানো দলের নৈতিক দায়িত্ব।এই সময়টাতে বিজয় মিছিল না করে জনগণের পাশে দাঁড়ানোই হবে দলের প্রধান কাজ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দীপু, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪০:০৫   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
ধামা ইলিয়াছের দেওয়া তথ্যেই গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন: এসপি মাসুদ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ