ভাষা বিরোধীদের নিয়ে শহীদ মিনারে গিয়ে বিএনপির অভিযোগ আজগুবি : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাষা বিরোধীদের নিয়ে শহীদ মিনারে গিয়ে বিএনপির অভিযোগ আজগুবি : তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



ভাষা বিরোধীদের নিয়ে শহীদ মিনারে গিয়ে বিএনপির অভিযোগ আজগুবি : তথ্যমন্ত্রী

যুদ্ধাপরাধী আর ভাষার বিরুদ্ধাচারীদের নিয়ে শহিদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপি আজগুবি অভিযোগ করছে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময়কালে সাংবাদিকরা একুশে ফেব্রুয়ারি সকালে শহিদ মিনারে ফুল দেওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলে মির্জা ফখরুলের অভিযোগ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান বলেন, ‘এটা গায়েবানা অভিযোগ। গত বছর আমরা আমাদের মিছিলের পাশ দিয়ে বিএনপির মিছিল যেতে দিয়েছি, তারা ফুল দেওয়ার পর আমরা ফুল দিয়েছি। এতে আমাদের সাড়ে তিন ঘণ্টা বেশি সময় লেগেছিল। এ বছর আমরা ফুল দিয়ে ৩০ সেকেন্ড নীরবে দাঁড়িয়েছিলাম, পুরোপুরি এক মিনিটও না, তারপর চলে গেছি। বিএনপি দেরিতে শুরু করেছে এবং তখন শহিদ মিনারে ভিড় হয়ে গেছে। তাদের কে কোথায় বাধা দিলো!’

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আসলে একুশের চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা কোনটাই বিএনপি ধারণ করে না। তারা একুশে ফেব্রুয়ারি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলে আর সেই স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করে, যারা আরবি হরফে বাংলা ভাষা চালু করা, রবি ঠাকুরের গান প্রচার নিষিদ্ধ করা, ভাষা ইসলামিকরণের পক্ষে ছিল।’

বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে ড. হাছান
মাহ্‌মুদ বলেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি দুই বছরের বেশি শাস্তিপ্রাপ্ত হয় তিনি নির্বাচন করতে পারেন না। খালেদা জিয়া দুই বছরের অনেক বেশি শাস্তিপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত হয়েছেন। সুতরাং নির্বাচন করার প্রশ্নই আসে না। আর সরকার তাকে শর্তসাপেক্ষে ঘরে থাকার অনুমতি দিয়েছে তার স্বাস্থ্য বিবেচনায়। তার শারীরিক অবস্থা এবং বয়স বিবেচনায় তাকে শর্তসাপেক্ষে কারাগারের বাইরে ঘরে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে। সেই শর্ত অনুযায়ী তিনি রাজনীতিও করতে পারেন না।’

তিন গ্রন্থকারের পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে কবি ও গবেষক সৌমিত্র দেব রচিত ‘বঙ্গবন্ধুর জীবন ও শিল্পভাবনা’, গবেষক ও রাজনীতিক শামীমা সুলতানার লেখা ‘শেখ হাসিনা একটি কালজয়ী উপাখ্যান’ এবং ‘শেখ রেহানা এক দীপ্ত শিখা’, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. শেখ মুসলিমা মুন রচিত কাব্যগ্রন্থ ‘স্বপ্নলোকের নদী’ এবং গবেষণাগ্রন্থ ‘এইচআইভি-এইডস ঝুঁকি ও জেন্ডার সম্পর্ক: বাংলাদেশের নারী যৌনকর্মী’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

এ সময় তিনি বলেন, ‘ভাষার মাস ফেব্রুয়ারিতে যখন একুশে গ্রন্থ মেলা চলছে তখন তিনজন লেখককেই আমি অভিনন্দন জানাই। বই লেখা কঠিন কাজ। ধর্য এবং লেখার মুন্সিয়ানা থাকলেই কেবল বই লেখা সম্ভবপর হয়। সেই সাথে আমি মনে করি যে, বইগুলোর মান নিয়ন্ত্রণের দিকে একটু আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণ অনেক বই রচিত হচ্ছে, বইমেলায় সেগুলোর মোড়ক উন্মোচন হচ্ছে, কিন্তু সবগুলোর মান ঠিক আছে কি না সেটি দেখা প্রয়োজন।’

বাংলাদেশ সময়: ২২:০৩:১৮   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনের সাক্ষাৎ
বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন আবুল কালাম
টিকাদান কর্মসূচির বিকল্প নেই: এমপি মান্নান
ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ
দেওয়ানগঞ্জে আবাসিক এলাকায় দেহব্যবসার আসর, মূলহোতা বেলালসহ ৫ জন আটক
নিলোফার চৌধুরী মনিকে মনোনয়ন, জামালপুরে আনন্দ উৎসব
নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ