নারায়ণগঞ্জ সদরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ সদরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩



নারায়ণগঞ্জ সদরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ও সদর উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রানিসম্পদ প্রদর্শনী -২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারী) ফতুল্লার কাশিপুর হাটখোলা হাইস্কুল মাঠে দিন ব্যাপি এ প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা অবমুক্ত করে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আখতার, সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস ও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুল ইসলাম।

সদর প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. আল হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। সভাশেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১৪ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:১৬   ৬২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ