আবারও ‍ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

প্রথম পাতা » আন্তর্জাতিক » আবারও ‍ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩



আবারও ‍ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

আবারও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য এশিয়ার দেশ আফগানিস্তান। দেশটিতে ভারতীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে আঘাত হানে ৪ দশমিক ১ মাত্রার মাঝারি ভূমিকম্পটি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।

এনসিএসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পটির উপকেন্দ্র আফগানিস্তানের কোন এলাকায় ছিল সে বিষয়ে কোনো তথ্য জানায়নি এনসিএস। এ ছাড়া এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি।

ভূমিকম্প আঘাত হানার বিষয়টি জানিয়েছ এক টুইটে এনসিএস বলেছে, ‘৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়েছে ২৮-২-২০২৩, ভারতীয় সময় ভোর ৪টা ৫ মিনিট ২২ সেকেন্ডে, স্থান: আফগানিস্তান।’ ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে এন এনসিএস।

এদিকে, মঙ্গলবার ভূমিকম্প আঘাত হানার মাধ্যমে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে ওঠল আফগানিস্তান। এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে ।

এরপর রোববার ফায়জাবাদেই আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যেটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। ফায়জাবাদের উত্তরপূর্ব দিক থেকে ২৭৪ কিলোমিটার দূরে এটির উৎপত্তিস্থল ছিল। ওই ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ১৮০ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ সময়: ১১:০১:০৩   ৫০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ