বিশ্বে করোনায় আরও ৪৩৮ জনের মৃত্যু, বেড়েছে আক্রান্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৪৩৮ জনের মৃত্যু, বেড়েছে আক্রান্ত
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় আরও ৪৩৮ জনের মৃত্যু, বেড়েছে আক্রান্ত

করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ১৩৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৮০৪ জন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৫২ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৩০ জন। সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ব্রাজিলে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮১৩ জন এবং মৃত্যু হয়েছে ৫৯ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮২৫ জন এবং মারা গেছেন ৫০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬ জন এবং মারা গেছেন ১৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৮০ জন এবং মারা গেছেন ৩০ জন। ইরানে আক্রান্ত হয়েছে ১১২ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

একইসময়ে ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১৫২ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৪১ জন এবং মারা গেছেন ৪৮ জন। চিলিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০৬ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৯৫ জন এবং মারা গেছেন ১১ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ৯৬৫ জন এবং মারা গেছেন ১৫ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১১ জন এবং মারা গেছেন ২৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪৫ জন এবং মারা গেছেন ৪৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৩২১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯৯ হাজার ১৮৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ২৬৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৪৮   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ