প্রাথমিকে বৃত্তি পেল যত শিক্ষার্থী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিকে বৃত্তি পেল যত শিক্ষার্থী
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩



প্রাথমিকে বৃত্তি পেল যত শিক্ষার্থী

২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এবার বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী। এরমধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।

এ সময় সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। তাই প্রাথমিক বৃত্তি প্রদান করাও সম্ভব হয়নি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলে মেধাক্রম অনুসারে ২০ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০১   ৪৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে
বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে গোয়ালঘরে রহস্যজনক আগুন, খামারিসহ দগ্ধ ৫ গরু
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ