দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে

প্রথম পাতা » আইন আদালত » দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

রবিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। বিষয়টি শুধু একটি নির্দিষ্ট ঘটনা বা এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সারা দেশের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তদন্তের পরিধি ব্যাপক। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দলীয় সত্তার ভিত্তিতে এ ধরনের মামলা আগে হয়নি। ফলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ, যাচাই-বাছাই ও বিশ্লেষণে সময় লাগবে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্তের কাজ এগোচ্ছে। তবে এটি বর্তমানে ঠিক কোন পর্যায়ে রয়েছে কিংবা কবে নাগাদ তদন্ত শেষ হবে, সে বিষয়ে এই মুহূর্তে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষ হওয়ার সময়সীমা নির্ধারণ করাও এখন সম্ভব হচ্ছে না।

গাজী এম এইচ তামীম বলেন, ‘ইতোমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আমরা দেখতে পেরেছি আওয়ামী লীগের কয়েকজনের বিচারের জন্য একটি অভিযোগ গঠন করা হয়েছিল।
সেখানে বলা ছিল আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, তার বিচার হবে।

তিনি বলেন, সেই অভিযোগে আসামিদের দোষী সাব্যস্ত করেছেন ট্রাইব্যুনাল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তিও দিয়েছেন। অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি যে ট্রাইব্যুনাল আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের রায়ে উল্লেখ করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৯   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড
‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ