দুই লাখ ২৭ হাজার কোটির সংশোধিত এডিপি অনুমোদন

প্রথম পাতা » অর্থনীতি » দুই লাখ ২৭ হাজার কোটির সংশোধিত এডিপি অনুমোদন
বুধবার, ১ মার্চ ২০২৩



দুই লাখ ২৭ হাজার কোটির সংশোধিত এডিপি অনুমোদন

চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। চলতি বছর উন্নয়ন প্রকল্পের অনুকূলে এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা; যা সংশোধিত এডিপিতে কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার কোটি টাকায়।

বুধবার (০১ মার্চ) শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন করা হয়। সভায় এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

প্রতিমন্ত্রী বলেন, এডিপির ১৫টি সেক্টরের আওতায় ১ হাজার ৫২৬টি অনুমোদিত প্রকল্পে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ২০ হাজার ৫১২ কোটি টাকা; যা সংশোধিত এডিপির ৯৬.৯০ শতাংশ। সরকারি তহবিল থেকে ১ লাখ ৪৭ হাজার ৩৫০ কোটি ৭১ লাখ টাকা ও বৈদেশিক ঋণ থেকে ৭৩ হাজার ১৬১ কোটি টাকা এই ১৫টি সেক্টরের অধীন অনুমোদিত প্রকল্পের অনুকূলে ব্যয় হবে। এছাড়া, ৯টি উন্নয়ন সহায়তা খাতে মোট বরাদ্দের পরিমাণ ৩ হাজার ২১০ কোটি টাকা ও বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতে ৩ হাজার ৮৪৪ কোটি টাকা।

এর বাইরেও ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত সংশোধিত এডিপির খাতওয়ারি বরাদ্দ বিভাজন এবং বিভিন্ন স্বায়ত্বশাসিত সংস্থা ও কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে মোট ৮ হাজার ৯৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ নিজস্ব অর্থায়নসহ প্রস্তাবিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির সর্বমোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৫৬১ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫৭   ৪১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ