সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতির সাথে ইরানের এ্যাম্বাসেডর এর সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতির সাথে ইরানের এ্যাম্বাসেডর এর সাক্ষাৎ
বুধবার, ১ মার্চ ২০২৩



সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতির সাথে ইরানের এ্যাম্বাসেডর এর সাক্ষাৎ

ঢাকা, ১লা মার্চ ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি রাশেদ খান মেনন এমপি এর সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের এ্যাম্বাসেডর মানসুর চারূসী সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তাঁরা বাংলাদেশ ও ইরানের পার্লামেন্ট এবং সরকারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেন। ইরানে বাংলাদেশের ফলমূল যেমন: আনারস, আম ইত্যাদি রপ্তানী এবং ইরান থেকে সহজে তেল আমদানি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ইরানের এ্যাম্বাসেডর মানসুর চারূসী বলেন, বাংলাদেশ ও ইরান প্রাচীনকাল থেকেই সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ, ফারসি ভাষা যার অন্যতম নিয়ামক। বৈঠক শেষে উভয়ই দু’দেশের সম্পর্ককে আরও অনন্য উচ্চতায় পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ইরানের দূতাবাসের দ্বিতীয় সচিব এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:১৩   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ