হবিগঞ্জে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩



হবিগঞ্জে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

জেলার সদর উপজেলায় আজ রিচি উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
এককোটি টাকা ব্যয়ে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।
পরে সংসদ সদস্য মো. আবু জাহির বিদ্যালয় ম্যানেজিং কমিটি আয়োজিত সুধী সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৫   ৫৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৮৪ বছরে ২২ বার নদীভাঙন,অস্তিত্ব সংকটে চরাঞ্চলের শিক্ষার বাতিঘর
সন্ত্রাস বিরোধী আইনে কালকিনিতে দুই নেতা গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ