সরিষাবাড়ীতে বিষ প্রয়োগে মৎস্য নিধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিষ প্রয়োগে মৎস্য নিধন
শুক্রবার, ৩ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে বিষ প্রয়োগে মৎস্য নিধন

ইসমাইল হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বিষ প্রয়োগে মৎস্য নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ছাতারিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীর তিন মোহনায় এলাকার কিছু যুবক মিলে মৎস্য চাষ করে। দিবাগত রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে ওই মৎস্য নিধন করে। ধারণা করা হচ্ছে প্রায় ২ লক্ষাধিক টাকার মৎস্য নিধন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মধ্যে আব্দুল আজিজ জানান, সম্প্রতি একই এলাকার অবসরপ্রাপ্ত মিলিটারি মাসুদ রানার ভাই আব্দুর রশিদ রাতের আঁধারে মাছ ধরতে আসলে তাকে বাঁধা দেওয়া হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রশিদের লোকজন মৎস্য চাষীদের উপর অতর্কিত হামলা করে। এরপর অবসরপ্রাপ্ত মিলিটারি মাসুদ রানা উল্টো মৎস্য চাষীদের বিরুদ্ধে(২৭-০২-২৩ইং) তারিখে থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৮/৫১।

আব্দুল আজিজ আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই তাদের এ মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলা হয়েছে বলে তারা ধারণা করছেন।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৪৮   ৫৪৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে মরিচ বাজারের সেড ঘরে মাংস বাজারের উদ্বোধন
বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক, পর্যাযক্রমে আমদানি নির্ভরতা কমবে : কৃষিমন্ত্রী
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
রাঙামাটিতে মনসা পূজা পালিত
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
উপজেলাতেই মিলবে চোখের উন্নত চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ