রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমালো যে দেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমালো যে দেশ
শুক্রবার, ৩ মার্চ ২০২৩



রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমালো যে দেশ

পবিত্র রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন্য সময়ের চেয়ে দ্রব্যমূল্য অনেক কমানো হয়। এবারও সেই ধারা অব্যাহত রাখতে কাজ করছেন আরব আমিরাতের ব্যবসায়ীরা। খবর খালিজ টাইমসের।

আরব আমিরাতে দ্রব্যের দাম কমা কিংবা বাড়ার বিষয়টি নির্ভর করে জ্বালানি তেলের দামের ওপর। সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমায় পণ্যদ্রব্যের দামও কমানো হবে।

আগামী ২৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পবিত্র রমজান। এ মাসকে কেন্দ্র করে পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় দ্রব্যমূল্য কমানোর বিষয়টি আরও সহজ হয়ে গেল।

আরব আমিরাত: জার্মানির জ্বালানি সংকট নিরসনে এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত

আল-আদিল ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. ধনঞ্জয় দত্ত বলেন, ‘বাণিজ্যিক পরিবহনে জ্বালানি তেলের ব্যবহার বেশি। জ্বালানি তেলের দাম বেড়ে গেলে এর প্রভাব পণ্যদ্রব্যের ওপর পড়ে, ফলে দাম বেড়ে যায়। কিন্তু চলতি মাসে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় পণ্যদ্রব্যের দাম কমে যাবে।

জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি গত কয়েক মাসে শিপিং চার্জও কমেছে। এছাড়া ইউক্রেন থেকে কিছু পণ্য সরবরাহের কারণে সংযুক্ত আরব আমিরাত এবং বিশ্বব্যাপী পণ্যের দামও হ্রাস পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৫৩   ৪২৮ বার পঠিত   #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ