প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দিয়েছেন : আমু

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দিয়েছেন : আমু
শুক্রবার, ৩ মার্চ ২০২৩



প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দিয়েছেন : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়া ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় থেকেই এর প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছেন। ছোটকাল থেকেই যেন ছেলেমেয়েরা ক্রীড়ার প্রতি মনোযোগী হয়, তার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন।
আজ শুক্রবার বিকালে ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও যদি ঠিক মতো কাজ করি, তাহলে বিপথগামীতা থেকে দেশের তরুণ সমাজ রক্ষা পাবে। তাই সেদিকে লক্ষ্য রেখে আমাদের দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড আরো বেশি বিস্তার লাভ করা উচিত।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
বিদ্যালয়ের মাঠে ৪০টি ইভেন্টে দেড় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। পরে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৫:১১   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ