ব্রাজিলের দল ঘোষণা নতুন নয়জন নিয়ে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রাজিলের দল ঘোষণা নতুন নয়জন নিয়ে
শনিবার, ৪ মার্চ ২০২৩



ব্রাজিলের দল ঘোষণা নতুন নয়জন নিয়ে

বিশ্বকাপের পর চলতি মাসে আবারও মাঠে নামছে আন্তর্জাতিক দলগুলো। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইতালি, জার্মানির মতো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও প্রীতি ম্যাচে মাঠে নামবে। ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে তারা। যেখানে রয়েছে তরুণ ও নতুন মুখের ছড়াছড়ি।

ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেস তার বাছাই করা দলে ৯ জন ফুটবলারকে দলে রেখেছেন, যারা এখনও ব্রাজিলের সিনিয়র পর্যায়ে খেলেননি। এই ৯ জনের মধ্যে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ব্রাজিল দলের পাঁচ খেলোয়াড়কে রাখা হয়েছে।

অনূর্ধ্ব-২০ দলে এই নতুন পাঁচ ফুটবলার ছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত উদীয়মান তারকাদেরও স্কোয়াডে রেখেছেন মেনেজেস।

২৩ সদস্যের ব্রাজিল দল:

গোলরক্ষক: এডারসন, মাইকেল, উইভারটন
ডিফেন্ডার: ইবানেজ, এডার মিলিতাও, মারকুইনহোস, রবার্ট রেনান, আর্থার, এমার্সন রয়্যাল, অ্যালেক্স টেলাস, রেনান লোডি
মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, জন গোমেজ, লুকাস পাকুয়েতা, রাফায়েল ভেগা
ফরোয়ার্ড: এন্তোনি, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়াস জুনিয়র, ভিটোর রোকু।

বাংলাদেশ সময়: ৯:১২:১৭   ৪৩৮ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ