গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ২
শনিবার, ৪ মার্চ ২০২৩



গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ২

রাজধানীর গুলশানে একটি বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন।

শনিবার (৪ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে গুলশান-২ নিকেতন সোসাইটির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন: গোপাল মল্লিক (২৮) ও মিজানুর রহমান (২০)। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, এসি বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চম তলার একটি বাসায় আগুন ধরে যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৫৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাসা থেকে দুই যুবককে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে, বলেন তিনি।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, গোপালের শরীরের প্রায় শতভাগই দগ্ধ হয়েছে। তার অবস্থা খুবই শংকটাপন্ন। তবে মিজানুরের শরীরে সামান্য দগ্ধ হয়েছে।

এদিকে গোপাল মল্লিকের বাবা দ্বিজেন্দ্র মল্লিক জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীনগর উপজেলায়। গোপাল গুলশানে একটি কোম্পানিতে চাকরি করেন।

বাংলাদেশ সময়: ৯:১৪:৪৮   ৪৬৩ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ