চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত
শনিবার, ৪ মার্চ ২০২৩



চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের একটি বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

আহতের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত শিক্ষার্থীরা জানান, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে বাসে দিনাজপুরের স্বপ্নপল্লী যাচ্ছিলেন তারা। এসময় আমনুরা এলাকায় পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে থাকা চালকসহ অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত হয় প্রায় ১০ জন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাদের বর্তমানে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.মাহফুজ রায়হান জানান, এক সঙ্গে অনেকেই আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে। সকল চিকিৎসক ও স্টাফরা একসঙ্গে কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের বহনকারী বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সহযোগিতা করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় অন্যদের জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও এদের মধ্যে থেকে দুজনের গুরুতর অবস্থা হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:২৮   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ
কালকিনিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালগাছ রোপণ
সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
টানা বৃষ্টি-বন্যায় অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি-মাছের দাম
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ