বিএনপির লক্ষ্য দেশকে ধ্বংস করা : আব্দুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির লক্ষ্য দেশকে ধ্বংস করা : আব্দুর রহমান
শনিবার, ৪ মার্চ ২০২৩



বিএনপির লক্ষ্য দেশকে ধ্বংস করা : আব্দুর রহমান

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, সরকার পতনই বিএনপি’র একমাত্র লক্ষ্য নয়, তাদের উদ্দেশ্য এদেশকে ধ্বংস করে দেয়া।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আন্তর্গত ঢাকা-৮ নির্বাচনী এলাকার সকল থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবিধান বিরোধী কোনো দাবি আওয়ামী লীগ মানবে না জানিয়ে আব্দুর রহমান বলেন, বিএনপিসহ যেসকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন তাদেরকে বলি, আপনাদের সেই স্বপ্ন এ বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না।
তিনি বলেন, এদেশে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্ধী দেখতে চাই। সরকার বিরোধীদের ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন পুরো হবে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে। যদি ভালো নির্বাচন করতে চান, তাহলে নির্বাচনে আসেন। শেখ হাসিনা শতভাগ নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:২৬   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ