একটি গোষ্ঠী সবসময় ধর্মকে ব্যবহার করছে : রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » একটি গোষ্ঠী সবসময় ধর্মকে ব্যবহার করছে : রেলমন্ত্রী
সোমবার, ৬ মার্চ ২০২৩



একটি গোষ্ঠী সবসময় ধর্মকে ব্যবহার করছে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, একটি গোষ্ঠী সবসময় ধর্মকে ব্যবহার করে আসছে। তারা ধর্মের দোহাই দিয়ে নানান ফৌজদারি অপরাধ ঘটাচ্ছে। পঞ্চগড়ে তৌহিদী জনতার ব্যানারে বিএনপি-জামায়াত যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা একাত্তরের নৃশংসতাকেও হার মানায়।

সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় আহমদিয়া সম্প্রদায়দের মাঝে খাদ্য ও মানবিক সহায়তাদান ও হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম সুজন বলেন, বিএনপি-জামায়াত বেনামে গুপ্ত হামলা করে মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। হামলাকারীরা পূর্বপরিকল্পনা নিয়ে কাজ করেছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের।

এ সময় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলিম মাহমুদ, পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এমএম সিরাজুল হুদাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আহমদিয়া জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১০:৪০   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
শহর ও বন্দরের সমস্যা সমাধানে যৌথভাবে কাজ করবো: এমপি কালাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এখন প্রায় শূন্যের কোটায় : আইনমন্ত্রী
ই-হেলথ কার্ড চালুর সম্ভাব্য সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী
অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় ঢাকা
রাশিয়ার জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ