‘আ.লীগের মতো গণতান্ত্রিক দল পৃথিবীতে খুব কম আছে’

প্রথম পাতা » চট্টগ্রাম » ‘আ.লীগের মতো গণতান্ত্রিক দল পৃথিবীতে খুব কম আছে’
সোমবার, ৬ মার্চ ২০২৩



‘আ.লীগের মতো গণতান্ত্রিক দল পৃথিবীতে খুব কম আছে’

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দল এই পৃথিবীতে খুব কম আছে। প্রতি তিন বছর পর পর জাতীয় সম্মেলন হয়। করোনার মাঝেও সম্মেলন হয়েছে। প্রধানমন্ত্রীও নির্বাচিত হন গণতান্ত্রিকভাবে। তাই আওয়ামী লীগকে গণতন্ত্রের কথা বলে লাভ নেই।

সোমবার (৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সম্প্রতি প্রকাশিত সুইডেন-ভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ভ্যারাইটিজ অব ডেমোক্রেসির (ভি-ডেম) ‘ডিফাইঅ্যান্স ইন দ্য ফেস অব অটোক্রাটাইজেশন’ শিরোনামের প্রতিবেদনে-উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে ১৪৭তম স্থানে চলে যায়। সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে উল্লেখ্য করা হয়।

একেএম এনামুল হক শামীম বলেন, আমরা কোনো কিছুই আমলে নিচ্ছি না। আমাদের আস্থা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি। এর বাইরে গবেষণায় কে কি বললো, তা আমলে নেওয়ার বিষয় না।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে অনেকেই অনেক কিছু বলে। এ জরিপ সম্পর্কে আমি কোনো কথা বলবো না। আমরা বিরোধী দল করতে করতেই বড় হয়েছি। টানা ১৪ বছর সরকার ক্ষমতায় আছে। অনেক কথাই বলা যায়, বাস্তবতা হচ্ছে ভিন্ন। বাংলাদেশের আস্থা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। তিনি সততায় সেরা, মানবতায় সেরা, সেরাদেরও সেরা।

বাংলাদেশ সময়: ১৫:১২:২৭   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ