রঙের উৎসবে রঙিন টালিপাড়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » রঙের উৎসবে রঙিন টালিপাড়া
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩



রঙের উৎসবে রঙিন টালিপাড়া

রঙের উৎসব আজ। দুই বাংলায় পালন হচ্ছে বসন্ত উৎসব। বাদ নেই টালিপাড়াও। রঙের উৎসবে আরও রঙিন টালিপাড়ার তারকারা। আবির মেখে, নাচে-গানে বসন্তের এই বিশেষ দিন সেলিব্রেট হচ্ছে তিলোত্তমায়।

রং খেলার মিষ্টি কিছু মুহূর্তের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাংলা সিনেমা ও ধারাবাহিকের তারকারা। কেউ পরিবারের সঙ্গে, কেউবা আবার বন্ধুদের সঙ্গে। আবিরমাখা সেসব ছবিই ভাইরাল নেটদুনিয়ায়।

সোশ্যাল ওয়ালে রঙিন শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক ভিডিও শেয়ার করে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিবারের সঙ্গে আবির খেলার ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কোয়েল মল্লিক। বাবা, মা ও ছেলের সঙ্গে পোস্ট করা কোয়েলের আবিরমাখা সেসব ছবি বড্ড মিষ্টি।

আবিরে রাঙা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মনামি ঘোষ। বাড়ির ছাদে সাদা জামা পরে আবির খেলার একটি ভিডিও শেয়ার করে দোলের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার।

তেমনি পরিবারের সঙ্গে প্রতিবছরের মতো এবারও রং খেলায় মাতলেন অভিনেত্রী চৈতী ঘোষাল। আবির খেলে, ঠান্ডাই খেয়ে রাতে একটা সিনেমা দেখবেন অভিনেত্রী। ছেলে সহজ ও সাবেক স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে রং খেলার ছবি শেয়ার করেছেন অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়ও, যা দেখে নেটদুনিয়ায় প্রশ্ন: তাহলে কি আবার সম্পর্ক ভালোর দিকে এগোচ্ছে। যদিও এসব প্রশ্নকে দূরে সরিয়েই রং খেলায় মাতোয়ারা রাহুল, প্রিয়াঙ্কা এবং তাদের ছেলে সহজ।

নিজের আসন্ন ছবির একটি ভিডিও শেয়ার করে রঙিন শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও। বসন্তের এই বিশেষ দিনে রঙিন শুভেচ্ছা জানিয়েছে গোটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:১৮   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ