বাঙালি জাতির মুক্তির সনদ ৭ই মার্চ - মুরাদ হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাঙালি জাতির মুক্তির সনদ ৭ই মার্চ - মুরাদ হাসান
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩



বাঙালি জাতির মুক্তির সনদ ৭ই মার্চ - মুরাদ হাসান

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ ই ছিল বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় আশিবাদ। আমাদের মনে রাখতে হবে বাঙালি জাতির মুক্তির সনদ ৭ই মার্চ।

জামালপুরে সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে ১৪১ জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি এসব কথা বলেন।

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, থানার ওসি মহব্বত কবীর, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ।

এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের ব্যক্তিবর্গসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০১:১৭   ৫০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ