লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল

প্রথম পাতা » খেলাধুলা » লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল

বাজে সময়ের মাঝে স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ। টানা দুই ম্যাচে হারের পর লিগে শনিবার (১৭ জানুয়ারি) লেভান্তেকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও রাউল অ্যাসেনসিও।

বার্নাব্যুয়ে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে স্বাগতিকরাই। ম্যাচে ৭০ শতাংশ বল ছিল রিয়ালের দখলে। যদিও প্রথম গোল আদায় করতে দ্বিতীয় হাফ পর্যন্ত অপেক্ষা করতে হয় আলভারো আরবেলোয়ার দলকে।

৫৮তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ডি বক্সে তাকেই আদ্রিয়ান দে লা ফুয়েন্তে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল রিয়াল। আসরে ফরাসি ফরোয়ার্ডের গোল হলো ১৯টি।

এগিয়ে যাওয়ার পর আক্রমণ বাড়ায় রিয়াল। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। গিলেরের কর্নারে দারুণ হেডে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অ্যাসেনসিও। এই গোলের দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, তবে ব্যর্থ হন তিনি। গোলের সুযোগ ছিল লেভান্তেরও, তবে গোল করতে পারেনি তারা।

২০ ম্যাচে ১৫ জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। ১ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৪   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ