নাটোরে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



নাটোরে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে নাটোরের পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল।

টিম লিডার ই.কার্টের নেতৃত্বে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দল প্রথমে নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাবের সাথে বৈঠক করেন।

পরে তারা জেলা প্রশাসক আসমা শাহীনের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন।

আলোচনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেননি প্রতিনিধিরা।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্য ইউদারো বলডেমার নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি জানান, তাদের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের অংশ এটি। প্রশাসনসহ বিভিন্ন সেক্টরের সাথে বৈঠকের পর জানানো হবে বিস্তারিত।

বাংলাদেশ সময়: ১৬:১২:০৭   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ