আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
বুধবার, ৮ মার্চ ২০২৩



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম:

সূরা আনআম
মক্কায় অবতীর্ণ।
১০. তোমার পূর্বে যে সব নবী রাসূল এসেছিল, তাদের সাথেও ঠাট্টা-বিদ্রপ করা হয়েছে, ফলত এসব ব্যঙ্গ-বিদ্রপের পরিণাম বিদ্রপকারীদেরকেই পরিবেষ্টন করে ফেলেছিল।২

১১. তুমি বল ‘তোমরা ভূ-পৃষ্ঠ পরিভ্রমণ কর, অতঃপর দেখ, মিথ্যারোপকারীদের পরিণাম কী হয়েছে?’

১২. তুমি জিজ্ঞেস কর, আকাশসমূহ ও যমীনে অবস্থিত যা কিছু রয়েছে তার মালিক কে? তুমি বল, ‘তা সবই আল্লাহর মালিকানায়, তিনি অনুকম্পা প্রদর্শনকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে নিয়েছেন তিনি তোমাদের সকলকে কিয়ামত দিবসে অবশ্যই সমবেত করবেন এতে কোনই সন্দেহ নেই, যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতি ও ধ্বংসের মুখে ফেলেছে, তারাই বিশ্বাস করে না।

আল হাদিস
রাসূল (সা)-এর উপদেশ: রাগ করো না
আবূ হোরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে- এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলল: আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন: “রাগ করো না”। লোকটি বার বার রাসূলের নিকট উপেদশ চায় আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “রাগ করো না”।
[বুখারী: ৬১১৬]

বাংলাদেশ সময়: ০:০৩:৩০   ৬১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ