স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০৯ মার্চ ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক, ভিসা প্রক্রিয়া, তৈরি পোশাক শিল্প, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি এবং ঔষধ শিল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রাশিয়া ও বাংলাদেশের পারস্পরিক আস্থার সম্পর্ক সুদীর্ঘকালের। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্পীকার বলেন, উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপের প্রতিনিধি বিনিময় একটি উত্তম সংসদীয় চর্চা। সংসদীয় মৈত্রী গ্রুপ উভয় দেশের বহুমুখী সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, রাশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপ এদেশের জাতীয় সংসদ, তৈরি পোশাক শিল্প, ব্যবসা- বাণিজ্যসহ ঔষধ ও কৃষিশিল্পের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে।

এসময় স্পীকার রাশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, রাশিয়াতে বাংলাদেশের ঔষধ এবং কৃষি পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তিনি রাশিয়া- বাংলাদেশ জিটুজি সহযোগিতা যেকোন সময়ের তুলনায় আরও ভালো উল্লেখ করে বলেন যে, রাশিয়া বাংলাদেশে জ্বালানি ও কৃষিখাতে বিনিয়োগ করতে আগ্রহী।

এসময় রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি স্পীকারকে রাশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানান।

এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বাংলাদেশে রাশিয়া দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর মিসেস একাতেরিনা সেমেনোভা, অ্যাটাচে মিসেস আমাতুলা খানভাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৪:২১   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক
ডেঙ্গু মোকাবেলায় সাখাওয়াতের কড়া বার্তা, অবহেলায় অব্যাহতি
ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী
রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ