শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (প্রায় ৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটক ব্যক্তিরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্লিখিত ব্যক্তিরা কৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। বিষয়টি নিশ্চিত করেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ।

তিনি বলেন, আটকের পর এয়ারপোর্ট এপিবিএন কার্যালয়ে আটক ১ নম্বর ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর বস্তুগুলো স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের পেস্টগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। স্বর্ণগুলো চোরাচালানের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের জন্য অভিনব কৌশলে শরীরের সঙ্গে লুকিয়ে বহন করা হচ্ছিল।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ১ নম্বর আটক ব্যক্তি সৌদি আরবে নিয়মিত আসা-যাওয়া করেন এবং সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে ২ ও ৩ নম্বর আটক ব্যক্তিসহ বাংলাদেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় সম্মিলিতভাবে স্বর্ণ চোরাচালান করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তিরা অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ বাংলাদেশে এনে নিজ হেফাজতে রাখার মাধ্যমে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় অপরাধ করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ বলেন, ‘এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে, তা শনাক্ত করতে আমরা বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি।
চোরাচালান ও অপরাধ দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪১   ৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা রক্ষায় নাগরিকদের অতন্ত্র প্রহরী হওয়ার আহ্বান
অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজন, স্বামী-স্ত্রীর অবস্থা সংকটাপন্ন
রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের নিরাপত্তায় মাঠে ৬ প্লাটুন বিজিবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ