বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এসময় স্বাস্থ্য খাতে মানসম্মত ও দক্ষ চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসার পাশাপাশি ধাপে ধাপে শিক্ষার্থীদের আসন সংখ্যা বৃদ্ধির আশ্বাস দেন তিনি।

আজ সিরাজগঞ্জ জেলাকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার কর্মসূচির উদ্বোধন শেষে বগুড়ায় পৌঁছান প্রতিমন্ত্রী। সেখানে তিনি বগুড়া সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। পরে বগুড়া আর্মি মেডিকেল কলেজ ও ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

আর্মি মেডিকেল কলেজে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়। জবাবে প্রতিমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে পর্যায়ক্রমে আসন বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে তিনি কলেজের বিভিন্ন একাডেমিক ভবন ও অবকাঠামো ঘুরে দেখেন।

এর আগে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পর্যালোচনা করেন এবং চিকিৎসকদের সাথে সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে আর্মি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ সোহরাব হোসাইন, অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম আজাদ, বগুড়া সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রেজাউল করিমসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৯:০৪   ৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা রক্ষায় নাগরিকদের অতন্ত্র প্রহরী হওয়ার আহ্বান
অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজন, স্বামী-স্ত্রীর অবস্থা সংকটাপন্ন
রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের নিরাপত্তায় মাঠে ৬ প্লাটুন বিজিবি
টুকুর বাড়িতে অগ্নিসংযোগের জেরে পাবনার বেড়ায় বিএনপি-আ. লীগ সংঘর্ষ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ