নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ২
শনিবার, ১১ মার্চ ২০২৩



নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ২

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি: রংপুরে গঙ্গাচড়ায় একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন যাত্রী। শনিবার (১১ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে রংপুরের গঙ্গচড়া উপজেলার পাগলাপীর-জলঢাকা সড়কের গঞ্জিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহত দুইজন পুরুষ বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের বয়স ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় শনাক্ত হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে দুইজন নিহত হন। আহত হন আরও ১০ থেকে ১৫ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সকাল সোয়া ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এখনও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:০৬   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ১৫ দফা দাবি যুব ও নাগরিক সমাজের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ