আহমদিয়াদের ওপর হামলায় ২০ মামলা, গ্রেপ্তার ১৮৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » আহমদিয়াদের ওপর হামলায় ২০ মামলা, গ্রেপ্তার ১৮৭
রবিবার, ১২ মার্চ ২০২৩



আহমদিয়াদের ওপর হামলায় ২০ মামলা, গ্রেপ্তার ১৮৭

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নতুন করে আরও চারটি মামলা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় মামলা সংখ্যা দাঁড়াল ২০। গত ২৪ ঘণ্টায় ছয়জনসহ ১৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ মার্চ) পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৩ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে জুমার নামাজের পর মুসল্লিদের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ায় সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশকে লক্ষ্য করে মুসল্লিরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও অসংখ্য টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

এদিকে সংঘর্ষের সময় বিক্ষোভকারী জেলা শহরের বিভিন্ন এলাকায় চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। এ সময় পুলিশ ও বিজিবির গাড়ি ভাঙচুর, ট্রাফিক পুলিশের অফিসে অগ্নিসংযোগসহ জেলা শহরের আহমদিয়াদের চারটি দোকানে আগুন ও বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে একই দিন রাত ৯টার দিকে জলসা স্থগিত ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এস এম সিরাজুল হুদা জানান, এ ঘটনায় মোট ২০টি মামলা হয়েছে। তার মধ্যে বোদা থানায় ৫টি ও সদর থানায় ১৫টি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে পুলিশের পাশাপাশি র‍্যাব নিয়োজিত রয়েছে। বর্তমান পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৫:১৬   ৪৬৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ