স্পীকারের সাথে ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা-র সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্পীকারের সাথে ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা-র সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১২ মার্চ ২০২৩



স্পীকারের সাথে ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা-র সৌজন্য সাক্ষাৎ

১২ মার্চ ২০২৩,নিউজটুনারায়ণগঞ্জ : ১৪৬তম আইপিইউ সম্মেলন উপলক্ষে বাহরাইনের রাজধানী মানামা সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের কনভেনশন ক্লাস্টার রুমে ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তারা বাংলাদেশ-ভারত সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা, বাংলাদেশের অগ্রগতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, বাংলাদেশ ভারতের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভারতের ভূমিকা এদেশের মানুষ আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে জনগণের মধ্যে সুসম্পর্ক জোরদার করা জরুরি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভারত-বাংলাদেশ একত্রে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। এসময় ভারত জি২০ (G20) এর নেতৃত্ব গ্রহণ করায় ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা-র মাধ্যমে ভারতীয় নেতৃত্বকে অভিনন্দন জানান স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পীকার বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত ব্যবস্থাপনাসহ নানান ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদার হচ্ছে।

ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা বলেন, জি২০ (G20) এর কার্যক্রমের অংশ হিসেবে সংসদীয় সম্পর্ক আরো জোরদারকরণে ভারতীয় লোকসভা পি২০ (P20) সম্মেলনের আয়োজন করবে, যাতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারকে ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী উক্ত আমন্ত্রণের জন্য লোকসভার স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনকল্যাণ নিশ্চিতকরণে জনগণের প্রতিনিধি সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরো ঘনিষ্ঠ করতে হবে। জি২০ (G20) নেতৃত্বের এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় লোকসভা এক্ষেত্রে জোরালো কার্যক্রম গ্রহণ করতে পারে। বর্তমান বিশ্বে কোভিড পরবর্তী সংকট নিরসনে সকলের অংশগ্রহণ অপরিহার্য। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ইত্যাদি সমকালীন প্রেক্ষাপটে কোন দেশ পৃথকভাবে সংকট মোকাবেলা করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দৃঢ়তা ও নিষ্ঠার ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশে দারিদ্র্যের হার চল্লিশ হতে একুশ শতাংশে নেমে এসেছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে ওম বিরলা বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণে ভারত সরকার অত্যন্ত আনন্দিত। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ওম বিরলা।

এসময়, মো: শাহে আলম এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাহগির আলমাহি এরশাফ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের গ্রান্ড হল এবিসি-তে ১৪৬তম আইপিইউ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪:২৩:০৮   ৪১৯ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: স্মৃতি রক্ষায় যে পদক্ষেপ নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ