ময়মনসিংহে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত
রবিবার, ১২ মার্চ ২০২৩



ময়মনসিংহে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

ময়মনসিংহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী কলেজের এক প্রভাষক নিহত হয়েছেন। রোববার (১২ মার্চ) সকাল ১০টার দিকে নগরীর কালিবাড়ী পুরাতন খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান সরকার (৩২) ময়মনসিংহ সদর উপজেলার নামা কাতলাসেন এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে।

কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, নগরীর থানা ঘাট হয়ে নদীর পাড় দিয়ে মোটরসাইকেলযোগে পাটগুদাম ব্রিজের দিকে যাচ্ছিলেন নাজমুল হক সরকার। পথে কালিবাড়ী পুরাতন খেয়াঘাট এলাকায় তার মোটরসাইকেলটি একটি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩:১৮:১৯   ৪৪৯ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সঙ্গী বারবার দোষ চাপালে কীভাবে সামলাবেন
নবম-দশমের বাংলা সাহিত্য বইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান
কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ
সরিষাবাড়ীতে ট্রাস্ট হাসপাতাল এখন চড়া মূল্যের ক্লিনিক! সেবার নামে ব্যবসা
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ