তিন দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় তাপপ্রবাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিন দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় তাপপ্রবাহ
সোমবার, ১৩ মার্চ ২০২৩



তিন দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় তাপপ্রবাহ

সারা দেশে তিন দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের পাঁচটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

সোমবার (১৩ মার্চ) সকালে আবহাওয়া অফিসের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে এ অবস্থা পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে পরবর্তী তিন দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

এতে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় সোমবার পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

এদিন দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কোনো সতর্কবাণী নেই। তাই কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার দেশের সর্বনিম্ন ১৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ ডিগ্রি সেলসিয়াস। আর আগের দিন রোববার (১২ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৩:১৭:৪০   ৩৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ