পায়রায় প্রথম ভিড়বে ৪৫ হাজার টনের মাদার ভ্যাসেল

প্রথম পাতা » চট্টগ্রাম » পায়রায় প্রথম ভিড়বে ৪৫ হাজার টনের মাদার ভ্যাসেল
সোমবার, ১৩ মার্চ ২০২৩



পায়রায় প্রথম ভিড়বে ৪৫ হাজার টনের মাদার ভ্যাসেল

চলতি মাসেই পায়রা বন্দরে ৪৫ হাজার টনের প্রথম মাদার ভ্যাসেল ভিড়বে। জেটিতে সরাসরি মাদার ভ্যাসেল ভিড়তে পারায় নতুন সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান।

পটুয়াখালীর রামনাবাদ নদীতীরে অবস্থিত দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা। ২০১৬ সালের ১৩ আগস্ট সীমিত পরিসরে বন্দরের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই এখানে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন শুরু হয়। তবে গত সাড়ে ছয় বছরের হিসাবে যে পরিমাণ জাহাজ পণ্য খালাস করেছে, তার বেশির ভাগই এসেছে ২০২২ সালে।

আর এর বড় একটি অংশ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিদেশ থেকে নিয়ে আসা কয়লার জাহাজ। এ বিষয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহে বন্দরে এ প্রথম ৪৫ হাজার টনের একটি মাদার ভ্যাসেল ভিড়বে, যা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসছে।

সংশ্লিষ্টরা বলছেন, ক্যাপিটাল ড্রেজিং এবং প্রথম জেটির কাজ শেষ হলে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ ছাড়াও অন্যান্য বাণিজ্যিক জাহাজ আসতে শুরু করবে। ফলে বন্দর ঘিরে বাণিজ্যিক কার্যক্রম বাড়বে।

পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন, মাদার ভ্যাসেল সরাসরি আমাদের জেটিতে ভিড়বে এবং কম খরচে মালামাল পরিবহন করা যাবে। এতে ব্যবসায়ীরা উপকৃত হবেন।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ১ হাজার ২৯০টি দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে এ বন্দরে। এর মধ্যে শুধু ২০২২ সালিই ৯৪৫টি জাহাজ। বিগত সাড়ে ছয় বছরে বন্দরের আয় হয়েছে ৬৭ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা; আর রাজস্ব আয় ৬৮৯ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৩:১৫:১৪   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ