পবিত্র রমজানে অফিসের নতুন সময়সূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পবিত্র রমজানে অফিসের নতুন সময়সূচি
সোমবার, ১৩ মার্চ ২০২৩



পবিত্র রমজানে অফিসের নতুন সময়সূচি

আসছে পবিত্র রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে থাকবে ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভা সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এই অফিসসূচি নির্ধারণ করে দিয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, রোজার সময় অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদসচিব আরো জানান, রোজায় ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্প-কারখানা ও জরুরি সেবার দপ্তরগুলো তাদের মতো করে অফিসসূচি নির্ধারণ করবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ অথবা ২৪ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪৮   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ